মাছরাঙা-এমটিভি’র যৌথ আয়োজনে নতুন ২টি অনুষ্ঠান

বাংলাদেশে এমটিভির গ্লোবাল প্রোগ্রাম ফরম্যাট ‘এমটিভি চার্ট অ্যাটাক’ এবং ‘মাই সেলেব এমটিভি’ প্রোগ্রাম দুটি চালু করার সহায়তার জন্য অতি সম্প্রতি এমটিভি/ভায়কম ইন্টারন্যাশনাল মিডিয়া নেটওয়ার্কের সহযোগী সংস্থা ক্রেইন্স লিমিটেডের সাথে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ‘এয়ারটেল প্রেজেন্টস মাই সেলেব এমটিভি’ শুরু হতে যাচ্ছে ১৭ নভেম্বর থেকে। অনুষ্ঠানে সংগীতজগতের বিশিষ্ট ব্যক্তিত্যদের ব্যক্তিগত জীবন, চিন্তা ভাবনা এবং তাদের সংগীত নিয়ে আলোচনা করা হবে। এই অনুষ্ঠানটি প্রতি রবিবার রাত ১১টায় প্রচার হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। দ্বিতীয় অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে ১৭ নভেম্বর থেকে যা প্রচার হবে প্রতি রবিবার রাত ১১টা ৩০ মিনিটে।