ইয়োগা থেকে মহিলাদের হিপ ইনজুরি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২১:০২
ইয়োগা এক ধরনের ক্লাসিফাইড ব্যায়াম বা শরীর চর্চা। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাগণ ইয়োগা করে থাকেন। মহিলাদের ফিগার ঠিক রাখার জন্য ইয়োগা বেশ প্রচলিত। কিন্তু বিশেষজ্ঞগণ সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন ইয়োগা থেকে মহিলাদের মারাত্মক হিপ ইনজুরি হতে পারে। টরেন্টোর স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট ড: রাজা আওয়ান এই তথ্য দিয়েছেন। ড: আওয়ান উল্লেখ করেছেন শুধু হিপ ইনজুরি নয়, ইয়োগা থেকে লোয়ার ব্যাক, নি বা হাঁটু ও রিস্ট বা হাতের কবজিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ইয়োগা থেকে যাতে শরীরে কোন ক্ষতি না হয় তার জন্য একজন দক্ষ ইয়োগা প্রশিক্ষকের শরণাপন্ন হওয়া, নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা এবং হিপ বা শরীরের অন্য কোন জয়েন্টে যাতে কোন অতিরিক্ত চাপ না পড়ে তা দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। তবে ড: রাজা আওয়ান মনে করেন ইয়োগা থেকে হিপ বা অন্য কোন ইনজুরি হলে সার্জারি লাগতে পারে। তাই যথেষ্ট সতর্কতার সঙ্গে মহিলাদের ইয়োগা করা উচিত।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ