জামালপুর-২ আসন

আওয়ামী লীগের প্রার্থী হতে চান খালেদ মোশাররফ কন্যা মাহজাবীন

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে বিজয়ী হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান কাজ। এছাড়া যে দেশকে বুকে ধারণ করে আমার পিতা আত্মত্যাগ করেছেন সেই দেশপ্রেম হলো আমার চলার পথের পাথেয়। ১৯৭৫ সালের ৭ ডিসেম্বর শহীদ বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ মোশাররফ (বেবী) গতকাল শনিবার এ কথাগুলো বলেন। ইত্তেফাককে তিনি বলেন, আমার বাবা যখন নিহত হন, তখন আমি বয়সে ছিলাম খুবই ছোট। বাবার স্মৃতি আজো আমাকে আলোড়িত করে। উল্লেখ্য আওয়ামী লীগের মনোয়ন চেয়ে তিনি ইতিমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন। বেবী বলেন, বাবা ছিলেন সত্যিকারের একজন ভাল মানুষ। ক্ষমতার মোহ ও অভিলাষ কোনটাই তার ছিল না। তবুও তাকে এভাবে জীবন দিতে হলো।