পাবনায় ট্রলির ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২১:০৬
পাবনা-সুজানগর সড়কের সাদুল্লাহপুর নামক স্থানে বালু বোঝাই ট্রলির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার কোলাদী বড় বটতলা এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার প্রামাণিক (৬০) ও সুফিয়া বেগম (৫৫)। স্থানীয় সূত্র জানায়, আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুফিয়া বেগম এদিন সিএনজি চালিত অটোরিকসায় পাবনা থেকে সুজানগরের দিকে যাচ্ছিলেন। পথে পাবনা-সুজানগর সড়কের সাদুল্লাহপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে অটোরিকসাটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।