দশ বছর বেহাল দশায়
দুমকি হাসপাতাল
জামাল হোসেন, দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৪
দুমকি সদর হাসপাতালটি বেহাল দশায় রয়েছে ১০ বছর সেখানে ডাক্তারসহ ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে আছে ২৯ জন। তার মধ্যে ২ জন ডাক্তার, ২জন নার্স আছে ডেপুটেশনে। যার ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক্সরে মেশিন নষ্ট হয়ে আছে ৩ বছর। গরীব রোগীরা অর্থের অভাবে এক্সরে না করেই প্রেসক্রিপশন চাচ্ছেন। বিপাকে পড়ে ডাক্তাররা বরিশাল শেরে বাংলা হাসপাতালে রোগীদের প্রেরণ করছেন। ১০ বছর ধরে চাকরিরত কর্মকর্তারা পাচ্ছে না সঠিকভাবে বেতন। তারা রাজস্ব খাতে না যাওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। দুমকি উপজেলার একমাত্র হাসপাতালটির বেহাল দশার কারণে শুধু উপজেলার রোগী নয় সমস্যায় আছে পার্শ্ববর্তী বাকেরগজ্ঞ উপজেলার রোগীরা, বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা লিখে কোন সুফল পায়নি।