শেষ হলো মীর মশাররফ হোসেনের জন্মোত্সব
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৬
নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দুই দিনব্যাপী কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মোত্সব শেষ হলো। কুষ্টিয়ার কুমারখালি উপজেলার লাহিনী পাড়ায় মীরের বসতভিটা আঙিনায় গত ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটক ও গ্রামীণ মেলা। দুই দিনের আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে,এম, রাহাতুল ইসলাম, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, গবেষক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, গণতন্ত্রী পার্টি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বর আবদুল বারী জোয়ারদার, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ বদরুদ্দোজা, ফজলুল হক কলেজের সহকারি অধ্যাপক ড. মুন্সি আবু দাউদ প্রমুখ। প্রতিদিন দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়িত হয়।