কাউখালীতে জেপির কর্মীসভা অনুষ্ঠিত

কাউখালীতে গত শুক্রবার জাতীয় পার্টি জেপি ও অঙ্গ সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়। কাউখালী জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা শহীদুল আলম, জয়দেব সমদ্দার প্রমুখ। বক্তারা জেপির সাইকেল মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।