আজ ভূঞাপুরে
গণহত্যা দিবস
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৬
আজ ভূঞাপুরের ছাব্বিশা গণহত্যা দিবস। ১৯৭১’র ১৭ নভেম্বরে হানাদার ও রাজাকাররা শিশু বেলাল হোসেনের সামনে তার বাবা, মা, দু’চাচা ও ১০ দিন বয়সের শিশু বোনসহ ৩৮ জন নারী-পুরুষকে গুলি ও বেয়নেট দিয়ে হত্যা করে। পুড়িয়ে দেয় প্রায় সাড়ে ৩শ ঘর। লাশের আড়ালে লুকিয়ে রক্ষা পান বেলাল। শহীদদের স্মরণে ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি নাম ফলক উন্মোচণ করা হলেও কবরগুলো আজো অবহেলা-অযত্নে পড়ে আছে।