স্বরূপকাঠিতে বিদ্যুত্ সপ্তাহ পালন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পল্লী বিদ্যুতের স্থানীয় জোনাল অফিসের ডিজিএম এস এম শাহীন আহসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন এজিএম (কম) মো. রেজাউল করিম, পরিচালক আবু সুফিয়ান ও প্রকৌশলী পরিমল চন্দ্র গাইন প্রমুখ।