সংবাদ সংক্ষেপ

মুন্সীগঞ্জে মুক্ত দিবসের র্যালি ও মুক্তিযোদ্ধা সংবধর্না মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা হানাদার মুক্ত দিবসে গত শুক্রবার র্যালি ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংবধর্না অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এসপি মাহবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, মোফাজ্জল হোসেন, সরাফত্ রতন , আঃ রউফ প্রমুখ। রামগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি নাজিমউদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন, কেন্দ্রীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু কাশেম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে এসময় বক্তব্য রাখেন নাজিমউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার, পৌর বিএনপি সভাপতি হাজী রফিকউল্যাহ, সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্ছু প্রমুখ। ঈশ্বরগঞ্জে বিদ্যুত্ লাইন উদ্বোধন ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নে ৬টি গ্রামে সাড়ে ৬ কিলোমিটার এলাকায় বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার এমপি আব্দুছ ছাত্তার কাঠাল গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এর জিএম রেজাউল করিম, আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ চেয়াম্যান হেলালউদ্দিন মন্ডল, ছাত্রলীগ সভাপতি মাহ্ববুর রহমান প্রমুখ। সৈয়দপুরে পবিত্র আশুরা পালিত সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ ধর্মীয় নানা আয়োজনের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে গত শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল ইমামবাড়াগুলোতে নিশান উড়ানো, ফাতেহা পাঠ, কারবালার উদ্দেশ্যে মান্নতি পাইকদের ধর্মীয় শোভাযাত্রা, সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ, মিলাদ মাহফিল, বাঁশের তৈরি ঝর্ণা প্রতিযোগিতা, তাজিয়া মিছিল, ঢোল ও লাঠি খেলা। জেলার সৈয়দপুরে হাতিখানা কবরস্থানে প্রতীকী কারবালায় এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাট জেলা ছাত্রদলের স্কুলবিষয়ক সহকারী সম্পাদক হাসানুল পান্নাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ কর্মীরা। শুক্রবার দুপুরে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ মাঠে ক্রিকেট খেলার সময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা হাসানুল পান্নাকে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসানুল পান্নাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সবু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। গত শুক্রবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রেখে নেতারা বলেন, অনতিবিলম্বে আটক সকল নেতা-কর্মীদের মুক্তি না দিলে সামনে কঠোর কর্মসূচি দিয়ে তাদের মুক্ত করে আনা হবে। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি মনিরুজ্জামান মনি, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফজলে সোবহান শামিম প্রমুখ। নওগাঁয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি বিষয়ক কর্মশালা গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ আয়োজনে এ কর্মশালা অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার কায়ুইমুজ্জমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহ প্রতিনিধি \ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ বিভিন্ন নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গত শুক্রবার ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন। পরে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু ও সম্পাদক রফিকুল ইসলাম শামীমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাদারগঞ্জে হুইপকে নাগরিক সংবর্ধনা মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে হুইপ মির্জা আজম এমপিকে নাগরিক সংর্বধনা দেয়া হয়। সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুনকুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, শমশাদ আরা রেবা, ইউ.পি চেয়ারম্যান মজনু ফকির, মোখলেছুর রহমান মুক্তা, জয়নাল আবেদীন, মঞ্জুরুল ইসলাম মুছা, আলতাফুর রহমান আতা, সিরাজুল ইসলাম বাদল, জেলা আওয়ামী লীগ নেতা মির্জা গোলাম কিবরিয়া কবীর, পৌর কাউন্সিলর শওকত আলী প্রমুখ। সংবর্ধনার পূর্বে তিনি উপজেলা কমপ্লেক্সে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জেলা পরিষদের অর্থায়নে নির্মিত অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুল উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল্লাহ উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিত্সাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ডাঃ জাকিয়া কামাল মুনের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে দাঁত তোলা, অস্থায়ী-স্থায়ী ফিলিং ও স্কেলিংসহ নানা রোগের ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়। এ সময় ১০ জন বিশেষজ্ঞ চিকিত্সক উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদেরকে এ চিকিত্সা সেবা দেন। কুমিল্লা সদরে যুবলীগের বর্ধিত সভা সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের বর্ধিত সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আব্দুল কাদের মজুমদার ভুলু। বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল হাই বাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক বিকম, সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। মৌলভীবাজারে পূবালী ব্যাংকের কর্মশালা মৌলভীবাজার প্রতিনিধি \ পূবালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় সিলেট ও আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে পূবালী ব্যাংক লিমিটেড বৃহত্তর সিলেট এর ৮৪টি শাখার ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ ২০০ জন কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এক কর্মশালা গত শুক্রবার শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড-এর মহাব্যবস্থাপক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন সিলেটের অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল। বক্তব্য রাখেন মৌলভীবাজারের অঞ্চল প্রধান আহমদ এনায়েত মনজুর ও উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল। কাশিয়ানীতে বিএন্ডসি টেকনোলজি কো. লি. উদ্বোধন কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গত শুক্রবার কাশিয়ানীতে গোপালগঞ্জ জেলার একমাত্র শিল্প কারখানা বিএন্ডসি টেকনোলজি কোঃ লিঃ-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কম্পানীর এমডি লুত্ফর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লেঃ কর্ণেল অবঃ মুহাম্মাদ ফারুক খান এম্পি, বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রাজা মিয়া, কাশিয়ানী উপজেলা আঃ লীগের সভাপতি আঃ রউপ মোল্যা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সরাফত হোসেন লাবলু প্রমুখ । দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধা নিহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল শনিবার ইসাহাক আলী কাশী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা দিনাজপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যান। তিনি দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা। ইসাহাক আলী কাশীর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সদর আসনের এমপি ইকবালুর রহিম এবং শহর আওয়ামী লীগ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবী গভীর শোক প্রকাশ করেন। জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ জামালপুর প্রতিনিধি \ জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের কাছে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত শুক্রবার জামালপুরে ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সেশন ফি, মডেল টেষ্ট, কোচিং ফি বাবদ অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে রাখে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ খান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কামরুল হাছান রুকন, আলী আক্কাস, সন্দেশ কুমার রাজভর প্রমুখ। দামুড়হুদা সীমান্তে অবৈধ পণ্য আটক দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা-মুন্সীপুর সীমান্ত থেকে বিজিবি অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, টিভি পার্টস, ইলেকট্রিকসামগ্রী ও ১৬ কেজি পিতল আটক করেছে। আটককৃত মালামালের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মহসিন আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যেরভিত্তিতে জয়নগর সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের কাছে কলাবাগানে ওতপেতে ছিল। এসময় ভারত থেকে ৫/৬ জন চোরাচালানি বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধাওয়া করলে তারা এসব ফেলে পালিয়ে যায়। নড়িয়ায় বিদ্যুতের উপকেন্দ্রের উদ্বোধন নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া চাকধ নিতিরা গ্রামে শুক্রবার বেলা ১২টায় কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর পল্লিবিদ্যুত্ সমিতির আওতাধীন ৩৩/১১ কেবি ১০ এমবি উপকেন্দ্র এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্নেল শওকত আলী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে পল্লিবিদ্যুত্ সমিতির জিএম মোঃ ইউনুছ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারীনেত্রী মিজ মাজেদা শওকত আলী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ খালেদ শওকত আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ। সদরপুরে আওয়ামী লীগ নেতার শো-ডাউন সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুর-৪ আসনে সম্ভাব্য জাতীয় সংসদ প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী-লীগ নেতা বঙ্গবন্ধুর দৌহিত্র সাবেক মন্ত্রী মরহুম ইলিয়াছ আহম্মেদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র মজিবুব রহমান চৌধুরী নিক্সন এর নেতৃত্বে গত শুক্রবার দিনব্যাপী ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকায় ব্যাপক শো-ডাউন ও পথসভা করা হয়। এ সময় তার গাড়ির বহরে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনে হাজার হাজার আ’লীগের নেতা-কর্মী অংশগ্রহণ করে। পরে সমাবেশে নিক্সন চৌধুরী বলেন, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের অবহেলিত জনপথের উন্নয়নের জন্য তিনি অত্র আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আ’-লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে উদ্যোগ নিয়েছেন। দর্শনায় সরঞ্জামসহ হাতবোমা উদ্ধার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দামুড়হুদার দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ দুটি শক্তিশালী হাতবোমা, দুটি জর্দার কৌটা ও বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। গত শুক্রবার দর্শনা-লোকনাথপুর সড়কের পাশের একটি ঝোড়ের ভেতর থেকে এসব উদ্ধার করে পুলিশ। দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদেরভিত্তিতে পুলিশ দর্শনা-লোকনাথপুর সড়কের পাশে পাশের একটি ঝোড়ে অভিযান চালায়। এবং ওখান থেকে পাওয়া হাতবোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে রাখা হয়েছে। নাশকতামূলক কাজের জন্য ওখানে ওসব রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করেছে। বড়াইগ্রামে অস্ত্রসহ বিক্রেতা আটক বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া নতুন বাজার থেকে গত শুক্রবার দেশীয় পাইপগানসহ নাজিমউদ্দিন শেখ (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব সদস্যরা। র্যাব-৫ এর এডিশনাল এসপি জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃত নাজিমউদ্দিন নিয়মিত তার ওয়ার্কশপে অবৈধ অস্ত্র তৈরি ও বিক্রি করে আসছিল। পাইপগানসহ আটক নাজিমউদ্দিনকে হাতেনাতে আটক করে। তাকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। নাগরপুরে আন্তঃজেলা ট্রাক চালক শাখা অফিস উদ্বোধন নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন উপজেলা শাখা অফিস গত শুক্রবার সকালে শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামাদ দুলাল। উপজেলা আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি এস,এম, তারেক মাহমুদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বেতাগীতে সিডর দিবসের আলোচনা বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ সিডরের ভয়াবহতার স্মৃতি স্মরণে বেতাগী প্রেসক্লাব ও ইটালীস্থ বাংলা প্রেসক্লাবের উদ্যোগে গত শুক্রবার সকাল এগারটায় কালোব্যাজ ধারণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন কর হয়। সাপ্তাহিক বিষখালী কার্যালয় প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবাহান, বিষখালীর সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বিষখালীর বার্তা সম্পাদক আকন্দ শফিকুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি দ্বিপক কুমার গুহ, খবরপত্র প্রতিনিধি আবুল বাশার খান, ইটালীস্থ বাংলা প্রেসক্লাবের সম্পাদক মো: রিয়াজ হোসেন প্রমুখ। বগুড়ায় ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার বগুড়া প্রতিনিধি \ বগুড়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। গত শুক্রবার দুপুরে শহরের চকসূত্রাপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে এই অভিযান চালানো হয়। র্যাব বগুড়া ক্যাম্প সূত্র জানায়, চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পরিত্যক্ত ওই বাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা প্রাচীর টপকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে চটের বস্তায় মোড়ানো ৭টি প্যাকেট ও ৩টি বড় বস্তায় ভরা প্রায় এক হাজার বোতল ফেন্সিডিল, ৬টি চাপাতি ও ৬টি সামুরাই, ৩টি কাঁচি, দুটি হাতল লাগানো পাইপসহ বেশ কিছু প্রসাধনী, তাস ও বাংলা মদ উদ্ধার করা হয়। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মজিদ জানান, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ গাজীপুর প্রতিনিধি \ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গত শুক্রবার বোর্ডবাজারে গাজীপুর মহনগরের স্বেচ্ছাসেবক দলের নেত্া-কর্মীরা একটি মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম ইকবাল হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আমজাদ হোসেন আনজু, বাবু দাশ, জেবায়ের আলম, আজমিন তুহিন প্রমুখ। গোপালপুরে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ গোপালপুর(টাঙ্গাইল)সংবাদদাতা\ গোপালপুর উপজেলার দুঃস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকার এলজিইডির মাধ্যমে এক মহত্ কর্মসূচি গ্রহণ করেছে। পৌরশহরের কোনাবাড়ি বাজারে মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ করা হচ্ছে। চারতলা ভবনের নিচতলা মার্কেট, দ্বিতীয়তলা অফিস এবং তৃতীয়তলা মিলনায়তন হিসাবে ব্যবহূত হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর দেখভাল করবে। ভবন ভাড়ার আয় থেকে দুঃস্থ মুক্তিযোদ্ধারা নিয়মিত আর্থিক সাহায্য পাবেন। গত শুক্রবার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার প্রমুখ। মধুখালী উপজেলা চেয়ারম্যান জেলায় শ্রেষ্ঠ মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উদ্যাপন ও জাতীয় শিক্ষা পদক-২০১৩ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়াম্যান হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৩ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ ১৭ নভেম্বর রবিবার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে অংশগ্রহণ করবেন।ড়গ