‘পার্সন অব দ্যা উইক’

বিখ্যাত টাইম ম্যাগাজিন শচিন টেন্ডুলকারকে ‘পার্সন অব দ্যা উইক’ হিসেবে নির্বাচিত করেছে। এর আগে এই মাস্টার ব্লাস্টারকে ‘পার্সন অব দ্যা মোমেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তারপর থেকেই যেসব দেশের মানুষ ক্রিকেট খেলা বোঝে না তাদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসেন ক্রিকেটের বরপুত্র। শচিন তার ২০০তম এবং ক্যারিয়ারের টেস্টে আউট হওয়ার আগে ৭৪ রান সংগ্রহ করেন। টাইমের জরিপে এই স্বীকৃতি পাওয়ার পথে শচিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের রাষ্ট্রপতি জি জিংপিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলেনদের মতো হেভিওয়েটরা। তবে অনলাইনের মাধ্যমে করা এই জরিপে ৮৮ শতাংশ ভোট পেয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর! টাইম ম্যাগাজিন এই ৪০ বছর বয়সী সম্পর্কে কলেন, ‘শচিন টেন্ডুলকার ভারতের সেরা এবং বর্তমান সময়ের সেরা ক্রিকেটার।’ এছাড়া শচিনের সেরা দশ মুহূর্ত নামে অনলাইনে একটি বিশেষ ফিচারও ছেড়েছে।