আরো তিন ক্লাবের
খেলোয়াড় কে
কোথায়
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১৪
মধ্যম সারির একটি দল গড়েছে ব্রাদার্স ইউনিয়ন। খেলোয়াড় সংগ্রহের কাজটি করেছেন দলের ফুটবল ম্যানেজার আমের খান। তিনি অভিজ্ঞ এবং তরুণতের সমন্বয়ে দল গড়ে ভারতীয় কোচ সৈয়দ নইম উদ্দিনের হাতে তুলে দিয়েছেন। নইম উদ্দিন সব সময় ইতিবাচক কথা বলেন। খেলোয়াড় রেজিস্ট্রেশন করে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সঠিক তালিম দেয়া গেলে এই দল নিয়েও চ্যাম্পিয়ন হতে পারে তার দল।
অপেক্ষায় থেকেও সাতজন নেপালী ফুটবলার আনতে পারেনি চট্টগ্রাম আবাহনী। নেপালীরা আসতে পারছে না বলে জানিয়ে দেয়ায় অন্য দেশের ফুটবলার নিয়ে রেজিস্ট্রশন সম্পন্ন করে আবার পেশাদার লিগে ফেরা দল চট্টগ্রাম আবাহনী। চতুর্থ স্থান পাওয়ার আশায় দলটি ২৭ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করায়। নতুন দল উত্তর বারিধারা ৩১ খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়েছে। যার মধ্যে চারজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। অভিজাত পাড়ার এই দলটির লক্ষ্য হচ্ছে পঞ্চম অথবা ষষ্ঠ হওয়া।
ব্রাদার্স ইউনিয়ন
সুজন (রহমতগঞ্জ), মিন্টু, শফিক (ফরাশগঞ্জ), আকতার, রুবেল, জুয়েল
(ওয়ারী), সোহেল রানা (শেখ জামাল), আবুল (বিজেএমসি), মেজবা, রাব্বি (ভিক্টোরিয়া) ফয়সাল, ইউসুফ (মুক্তিযোদ্ধা), সালাউদ্দিন (নতুন) দলের থাকলেন যারা ঃ রঘু, প্রণব, আশরাফুল, ইউসুফ, মনি, অ্যানি, কমল, অনিক, জাভেদ, মালেক, শাহিন। বিদেশি ঃ ইসা ইউসুফ (ঘানা), কেস্টার (নাইজেরিয়া)।
চট্টগ্রাম আবাহনী ঃ
পিরু, জহির, জাভেদ, নাসির, ফয়সাল, বাবু, মনসুর, বিজয়, টিটন, রাজু, নাহিদ, ফাহাদ, জনি, সেলিম, জাহেদ, আলী, আশিক, আল-আমিন, পলাশ, সোহেল, মিলন, সেজুল। বিদেশি ঃ নেপোলিয়ন, চিনেদু, নাস জিয়েরি, কন্টে বাঙ্গুরা, রোমারিক।
উত্তর বারিধারা ঃ
ওসমান, সনি, সায়েদুর, খালেকুর, রকি, শিমুল, রনি, খোকন, মনু, সোহেল রানা, মাসুদ, জীবন, সুজন, দুলাল, সুমন, সজল, শামীম, কালাম, শাওন, মেহেদি, ডালিম, রোহিত, শমু, রকিবুল, জিয়াউর। বিদেশি ঃ ওলাসুকানমি, কাদরি লানরে, ওলুবওয়ালে (নাইজেরিয়া), ইমতিয়াজ, ফাইয়াজ (ভারত)।