ফেড কাপ শুরু বৃহস্পতিবার
আজ ড্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১৫
ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। বাফুফে সেভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। গতকাল পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ২১ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট।
১২ দল নিয়ে এবারের আসর। চার গ্রুপে ভাগ করা হবে ১২ দলকে। এজন্য আজ দুপুরে বাফুফে ভবনে ড্র অনুষ্ঠিত হবে। এই সাথে ফিকশ্চার তৈরি হয়ে যাবে।
পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড় দলবদলের সময় আবার বাড়ানো হয়েছে। ২০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল দলবদল। সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। আর খেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ। এই সভায় ক্লাব প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।