মুসলিমনগর দক্ষিণপাড়া চ্যাম্পিয়ন

মুসলিমনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত টিভিকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মুসলিমনগর দক্ষিণপাড়া একাদশ। শুক্রবার বিকালে এতিমখানা মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুসলিমনগর ২-০ গোলে পশ্চিমপাড়া একাদশকে হারায়। প্রথমার্ধে সাইদুল ও দ্বিতীয়ার্ধে জহির হোসেন গোল করেন। চ্যাম্পিয়ন দলের জহির ম্যাচ সেরা এবং সাইদুল টুর্নামেন্ট সেরা পুরস্কার পেয়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান লিটন।