রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আব্দুল গফুর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল গফুর (৬৬) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। ঐ দিন বাদ আছর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মোল্লা হাবিবুর রহমান হবি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমান হবি (৬০) গত শুক্রবার শ্বাসকষ্টজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। কামাল উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা এলাকার বাসিন্দা ও ৯নং সেক্টরের মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন (৬৫) গত বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মিজমিজি পাইনাদী কবরস্থান মসজিদে গত শুক্রবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।