শোক সংবাদ

মতিউর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান (৮০) গত বৃহস্পতিবার জেলা শহরের দক্ষিণ পলাশপোলে নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মো. রফিক উল্যা নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মো. রফিক উল্যা ওরফে রফিক নেতা (৫৭) গতকাল রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।