শিরশ্ছেদ করার পর ক্ষমা প্রার্থনা

সিরিয়ায় বিদ্রোহীরা বিভিন্ন সময় শিরশ্ছেদ করে থাকে। এ ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ প্রচার পেয়েছে এবং আলোচিত হচ্ছে। বিশেষ করে দেশটির আলেপ্পোতে এটি যেন স্বাভাবিক হয়ে উঠছে। তবে এবার বিদ্রোহীরা নিজেদের পক্ষের একজনের শিরশ্ছেদ করে ক্ষমা চাইলো। দ্য ইসলামি স্টেট অব ইরাক অ্যান্ড আল-শাম নামের জঙ্গি গোষ্ঠীটি জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধ করেছে এই অভিযোগে তারা একজনের শিরশ্ছেদ করেছে। কিন্তু পরে একটি ভিডিওতে দেখে জানা গেছে মোহাম্মদ ফেয়ারস নামের ওই ব্যক্তি তাদেরই পক্ষের লোক। সে সুন্নিপন্থি একটি জঙ্গি গোষ্ঠীর সদস্য। জঙ্গি গোষ্ঠীটি ধারণা করছে, হয়তো তার সঙ্গে শিয়াপন্থি কারো সঙ্গে ঝামেলা হয়েছে এবং এতে সে সামান্য আহতও হয়। এরপরই তার শিরশ্ছেদ করা হয়। জঙ্গি গোষ্ঠীটি এক বিবৃতিতে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। - মিরর নিউজ