বিধায়কের গাড়ি চুরি!

সুলতান সিং ভারতের তৃণমূলের একজন বিধায়ক। তিনি মানুষের জানমালের নিরাপত্তা বিধান করে থাকেন। আবার একটি পরিবহনের চেয়ারম্যানও তিনি; কিন্তু তারপরও তার গাড়িই চুরি হলো! এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। গাড়িতে জাতীয় পতাকা লাগানো সাদা অ্যাম্বাসেডর ছিল। গাড়ির ওপরে লাল সিগনাল বাতি ছিল। গাড়িটি দেখলেই এর গুরুত্ব ছিল। গত বৃহস্পতিবার সল্টলেকে রাতে ঘটনাটি ঘটে। তৃণমূলের ওই বিধায়ক রাজ্যের ভূতল পরিবহন নিগমের চেয়ারম্যান। রাতের বেলাও গাড়িটি ছিল; কিন্তু সকাল হওয়ার আগেই গাড়িটি উধাও হয়ে যায়। পুলিশের ধারণা, ভোররাতে গেইটের তালা ভেঙে গাড়িটি বের করে নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় আগামী ২২ তারিখ পৌরসভার উপ-নির্বাচন উপলক্ষে রাতভর পুলিশের টহল রয়েছে; কিন্তু এরপরও এধরনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ি চুরি হওয়ায় কিছুটা হলেও বিপদে পড়েছেন পুলিশ প্রশাসন। -জি নিউজ