তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিকদের বিবৃতি

দেশের ১ হাজারেরও বেশি সাংবাদিক এক যুক্ত বিবৃতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় হয়রানি ও তড়িঘড়ি করে দণ্ডাদেশ প্রদানের অপতত্পরতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ ধরনের তত্পরতার নিন্দা জানিয়ে বলেন, এর ফলে চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। তারা এ ধরনের ষড়যন্ত্র থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সম্পাদক শফিক রেহমান, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, কবি আল মুজাহিদী, দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক ছড়াকার আবু সালেহ ও ফটোসাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, সাপ্তাহিক ফসল সম্পাদক এরশাদ মজুমদার, মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের (একাংশ) সিনিয়র সহকারী মহাসচিব এম. আবদুল্লাহ, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ, ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বশীর আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুল আলম, এম এ আজিজ, এলাহী নেয়াজ খান সাজু, আবদুশ শহিদ প্রমুখ।