আওয়ামী লীগের মনোনয়ন

আবেদনপত্র বিক্রির শেষ দিন আজ

আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র বিক্রির শেষ দিন আজ রবিবার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ করা যাবে। গত ১০ নভেম্বর থেকে শুরু হয়ে এ পর্যন্ত ২ হাজার ৭৪৩টি আবেদনপত্র বিক্রি হয়েছে। জমা পড়েছে ১৫ শতাধিক আবেদনপত্র। মনোনয়নের আবেদনপত্র বিক্রি বাবদ আদায় হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকা।