প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি

নমুনা প্রশ্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সর্বশেষ পরিবর্তিত নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেয়া হলো। আশা করি এ প্রশ্নের মাঝে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সম্পূর্ণ ধারণা পাবে। সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০ ১। সঠিক উত্তরটি খাতায় লিখঃ ১×৪০=৪০ ১.১ জলীয় বাষ্প বায়ুর চেয়ে- (ক) ভারী (খ) হালকা (গ) উষ্ণ (ঘ) কঠিন ১.২ তথ্য প্রযুক্তি আমাদের লাঘব করেছে- (ক) বুদ্ধিগত কাজ (খ) কায়িক শ্রম (গ) যাতায়াত (ঘ) কৃষি শ্রম ১.৩ Out put কী? (ক) তথ্য থেকে প্রযুক্তি (খ) তথ্য থেকে তথ্য (গ) প্রযুক্তি থেকে তথ্য (ঘ) প্রযুক্তি থেকে প্রযুক্তি ১.৪ কম্পিউটারের মূল অংশ কয়টি- (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি ১.৫ বায়ু চাপ খুব কমে গেলে কী দেখা যায়? (ক) ঝড় (খ) তাপ প্রবাহ (গ) বৃষ্টি (ঘ) শৈত্য প্রবাহ ১.৬ বর্তমান সারাবিশ্বে কী ব্যবহার করে শ্রেণিকক্ষে শিক্ষা দেওয়া হয়? (ক) কম্পিউটার (খ) টেলিভিশন (গ) টেপ রেকর্ডার (ঘ) মাল্টিমিডিয়া ১.৭ গবেষণার কাজে ব্যবহার হয় কোনটি- (ক) কলম (খ) অনুবীক্ষণ যন্ত্র (গ) ট্রাক্টর (ঘ) টেলিফোন ১.৮ পরীক্ষা- নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়? (ক) প্রযুক্তি (খ) বিদ্যা (গ) বিজ্ঞান (ঘ) দক্ষতা ১.৯ পৃথিবীর আয়তন চাঁদের আয়তনের কতগুণ? (ক) ২০ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৫০ ১.১০ কোথায় অসংখ্য নক্ষত্র আছে? (ক) সৌরজগতে (খ) ছায়াপথে (গ) গ্রহে (ঘ) উপগ্রহে ১.১১ বাতজ্বরের লক্ষণ কোনটি? (ক) বমি হওয়া (খ) মাথাব্যথা (গ) হাত পায়ের গিটে ব্যথা (ঘ) নাক দিয়ে পানি পড়ে ১.১২ জাঙ্কফুড কোনটি- (ক) বার্গার (খ) দই (গ) ডিমের কুসুম (ঘ) মিষ্টি ১.১৩ পানিবাহিত রোগ কোনটি- (ক) ডেঙ্গু (খ) যক্ষা (গ) জলবসন্ত (ঘ) কলেরা ১.১৪ সংক্রামক রোগ কোনটি- (ক) পাঁচড়া (খ) আমাশয় (গ) কলেরা (ঘ) ডায়রিয়া ১.১৫ বেশি শক্তি প্রয়োজন কার- (ক) ডাক্তারের (খ) ছাত্রদের (গ) যারা শারীরিক পরিশ্রমে করে (ঘ) শিক্ষকদের ১.১৬ কোনটি প্রধান খাদ্য উপাদান? (ক) ভিটামিন (খ) আমিষ (গ) পানি (ঘ) খনিজ লবণ ১.১৭ সুষম খাদ্যের উপাদান কয়টি? (ক) তিনটি (খ) চারটি (গ) পাঁচটি (ঘ) ছয়টি ১.১৮ সকল পদার্থের কয়টি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য আছে? (ক) তিনটি (খ) চারটি (গ) পাঁচটি (ঘ) ছয়টি ১.১৯ শক্তি কী? (ক) পরিবর্তণ (খ) পরিবর্তনের সংঘটক (গ) রূপান্তরক (ঘ) পরিবর্তক ১.২০ কোনটি সুস্থ সবল দেহের জন্য প্রয়োজন? (ক) সুষম খাদ্য (খ) আমিষ (গ) শর্করা (ঘ) স্নেহ ১.২১ বায়ু আর্দ্র থাকার কারণ কী? (ক) পানি (খ) তাপ (গ) বাষ্প (ঘ) শিশির ১.২২ সূর্য থেকে কোন শক্তি পাই? (ক) তাপ ও বিদ্যুত্ (খ) তাপ ও আলোক (গ) আলোক ও বিদ্যুত্ (ঘ) বিদ্যুত্ ও শব্দ ১.২৩ আমাশয় কোন ধরনের রোগ- (ক) প্রাণিবাহিত (খ) বায়ুবাহিত (গ) পানিবাহিত (ঘ) ছোঁয়াচে ১.২৪ তাপ এক প্রকার কী? (ক) কাজ (খ) ক্ষমতা (গ) গতি (ঘ) শক্তি ১.২৫ কোনটি পদার্থ নয়? (ক) বায়ু (খ) শব্দ (গ) মাটি (ঘ) পানি ১.২৬ আর্সেনোকোসিস একটি- (ক) সংক্রামক রোগ (খ) পানিবাহিত রোগ (গ) বায়ুবাহিত রোগ (ঘ) ভাইরাসজনিত রোগ ১.২৭ আর্সেনিকমুক্ত নলকূপের রং কী? (ক) লাল (খ) সবুজ (গ) হলুদ (ঘ) গোলাপি ১.২৮ পানি দূষণের কারণ কোনটি- (ক) পাট পচানো (খ) শিল্প কারখানা স্থাপন (গ) গোসল করা (ঘ) হাসপাতালের বর্জ্য ১.২৯ শক্তির প্রধান উত্স কী? (ক) বিদ্যুত্ (খ) তেল (গ) সূর্য (ঘ) কয়লা ১.৩০ কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই? (ক) ছত্রাক (খ) ফার্ণ (গ) মরিচ (ঘ) বেগুন ১.৩১ কোনটি প্রাথমিক খাদক— (ক) ঘাস (খ) ফড়িং (গ) ব্যাঙ (ঘ) সবগুলো ১.৩২ নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? (ক) আলো (খ) পানি (গ) বীজ (ঘ) খাদ্য ১.৩৩ পরিবেশকে সুন্দর রাখে নিচের কোনটি? (ক) জলোচ্ছ্বাস (খ) ঘূর্ণিঝড় (গ) নির্মল বায়ু (ঘ) বন্যা ১.৩৪ মাটি দূষনের জন্য দায়ী কোনটি? (ক) পলিথিন (খ) কাগজ (গ) কাপড় (ঘ) চামড়া ১.৩৫ বায়ু দূষনের কারণ কোনটি? (ক) রাসায়নিক সার (খ) শিল্প কারখানা স্থাপন (গ) গাড়ির হর্ণ বাজানো (ঘ) পলিথিন ১.৩৬ খাদ্য শৃঙ্খলের ধারাবাহিকতা কোন ধরনের হয়? (ক) একমুখী (খ) উভয়মুখী (গ) ঊর্ধ্বমুখী (ঘ) নিন্ম মুখী ১.৩৭ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কী? (ক) গাছকাটা (খ) অধিক জনসংখ্যা (গ) জনসংখ্যা বৃদ্ধি (ঘ) কলকারখানা ১.৩৮ শহরে কিসের অভাব পরিলক্ষিত হয়? (ক) যানবাহনের (খ) কলকারখানা (গ) জনসংখ্যার (ঘ) বর্জ্য নিষ্কাশন ১.৩৯ উচু পর্বতের চুড়ায় পানি কী রূপে থাকে? (ক) পানি (খ) জলীয় বাষ্প (গ) শিশির (ঘ) বরফ ১.৪০ সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? (ক) ৭ (খ) ৮ (গ) ৯ (ঘ) ১০ ২। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর:১×১০=১০ ক. বিদ্যুত্ চমকানোর পিছনে....................শক্তি কাজ করে। খ..................... ফুডে খাদ্য আশ নেই। গ. অক্সিজেন ছাড়া.................... জ্বলে না। ঘ. চাঁদের নিজস্ব ....................নেই। ঙ. প্রযুক্তির লক্ষ্য ....................নিয়ন্ত্রণ করা। চ. রান্নাঘরে বিষাক্ত .................... উত্পন্ন হয়। ছ. পৃথিবীতে দিনরাত হয় .................... গতির ফলে। জ. প্রাণি নিজের .................... নিজে তৈরি করতে পারে না। ঝ. সূর্যের তাপে পানি .................... পরিনত হয়। ঞ. সূর্য একটি বিশাল ....................। ৩। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ ১×১০=১০ ক. সংক্রামক রোগ কী? খ. আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ দাও। গ. ইন্টারনেট কী? ঘ. বিজ্ঞান কাকে বলে? ঙ. চাঁদ কী? চ. শক্তি কী? ছ. বায়ুর চারটি উপাদানের নাম লিখ। জ. খাদ্য শৃঙ্খল কাকে বলে? ঝ. সৌর বিদ্যুত্ কী? ঞ. শক্তির প্রধান উত্স কী? ৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও: ৫×৮=৪০ ক. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ভয়াবহতা পাঁচ বাক্যে বর্ণনা কর। খ. বায়ু প্রবাহকে পাঁচটি ব্যবহার উল্লেখ্য কর। গ. পানি দূষনের প্রধান পাঁচটি কারণ লিখ। ঘ. বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ বর্ণনা কর। ঙ. ডেঙ্গু কী? ডেঙ্গু প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? চ. চিত্র সহ দিন রাত্রির কীভাবে সংঘটিত হয় তা বর্ণনা কর। ছ. তুমি যে খাবার খেয়েছ তা কোন কোন প্রযুক্তির ভিতর দিয়ে তোমার কাছে এসেছে তা বর্ণনা কর। জ. তথ্য সংরক্ষণের উপায়গুলো লিখ। ঝ. কৃষিক্ষেত্রে প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা কর। ঞ. বয়ঃসন্ধিকাল কী? এ সময়ে কী কী পরিবর্তন ঘটে?