আ ন্ত র্জা তি ক ..................................

মিশর নারীদের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ

লিঙ্গ বৈষম্যের দিক থেকে আরব বিশ্বের মধ্যে সব থেকে খারাপ অবস্থা মিশরের। এক জরিপের তথ্য অনুযায়ী এমনটা জানিয়েছে বিবিসি। জপিরটি চালানা হয় নারীদের যৌন হয়রানীর পরিমাণ, প্রজনন সুবিধাসহ বিভিন্ন বিষয়ের উপর। থমসন রিটার্স ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান এই জরিপটি পরিচালনা করে। এই জরিপে ৩৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ সিরিয়াসহ আরব বিশ্বের মোট ২২টি দেশে পরিচালিত হয়। ২০১১ সাল থেকে প্রতি বছর আরব বিশ্বে এই জরিপটি পরিচালিত হয়ে আসছে। প্রতিদিনের নারীদের জীবনাচারণের ঝুঁকির দিক থেকে মিশরের পর যথাক্রমে অবস্থান করছে ইরাক সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন। এছাড়া জরিপে নারী পাচারের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন গ্লোবাল ফান্ড ফর উইমেনের কর্মী জাহারা রেদওয়ান বেলন, ‘কায়রোর আশপাশে এমন অনেক গ্রাম এবং শহর আছে যেখানকার অর্থনীতি নির্ভর করে নারী পাচারের উপর।’