মাদারগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২০:৪৪
গতকাল রবিবার সকাল ৮টার দিকে মাদারগঞ্জ-জামালপুর সড়কের দাতভাঙ্গা নামক স্থানে একটি বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে পড়ে যায়। ফলে মাদারগঞ্জ-জামালপুর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বেইলি ব্রিজের দু’পাশে শত শত যানবাহনের যানজটের সৃষ্টি হয়েছে। জানা যায়, চট্টগ্রাম থেকে লবণ বোঝাই ট্রাকটি মাদারগঞ্জে আসছিল। দুর্ঘটনা কবলিত ট্রাকটি এখনো উদ্ধার হয়নি। বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় জামালপুরগামী হাজার হাজার যাত্রীরা দুর্ভোগে পড়ে। কয়েক বছর আগে এই ব্রিজটি ধসে পড়েছিল।