কোটালীপাড়ায় দপ্তরি নিয়োগে অনিয়ম

গোপালগঞ্জের কোটালীপাড়া ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দপ্তরি পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থীদের না নিয়ে অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছে। গত কয়েকদিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষ দু’টি দপ্তরি পদে লোক নিয়োগের জন্য একটি পত্রিকায় বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে সাড়া দিয়ে ৮ ব্যক্তি আবেদন করে। বিদ্যালয় কর্তৃপক্ষ ৮ জন আবেদনকারীর মধ্য থেকে ৭ জনের নামে কার্ড ইস্যু করে। এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ঝুনু যোয়ান্না থেঠার সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেবার কথা অস্বীকার করেন।