পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২০:৪৬
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। খবর—ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বড়াইগ্রাম (নাটোর)
বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় গত শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় ফাতেমা খাতুন (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী মহিলা নিহত হন।
উখিয়া (কক্সবাজার)
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিএন্ডটি মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. রফিক (২৮) গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত বৃহস্পতিবার ভোরে দুইটি যাত্রীবাহী চাঁদের গাড়ির মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহের কাঙ্গালকুর্শা গ্রামে গত শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় কাহিনুর (৩২) নামে এক ব্র্যাক কর্মী নিহত ও তিনজন আহত হন। আহতরা হলেন, ইসলামপুর কাচারীপাড়ার হুমায়ুন কবির, গোয়ালেরচর ফারাজী পাড়ার লায়লী ও ইব্রাহিম।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গত শনিবার ট্রাকের ধাক্কায় বিলকিছ বেগম (২৮) নামে এক এনজিও কর্মী নিহত ও এক কলেজ ছাত্রী আহত হন। নিহত বিলকিছ উপজেলার চিথলী পূর্বপাড়া গ্রামের দিলশাদ হোসেন সরকারের স্ত্রী।