পূর্ব বাড্ডায় রাধাগোবিন্দ মন্দিরে আজ হরিনাম সংকীর্তন শুরু

রাজধানীর পূর্ব বাড্ডায় পাঁচ তলার মোড়ে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে আজ শুরু হচ্ছে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। আগামীকাল অনুষ্ঠিত হবে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন এবং দুপুরে রাধাগোবিন্দের ভোগরাগ ও প্রসাদ বিতরণ। -প্রেস বিজ্ঞপ্তি