উত্তরায় তরুণীর লাশ মিলল নর্দমায়

রাজধানীর উত্তরায় নর্দমা থেকে গতকাল রবিবার দুপুরে অজ্ঞাতপরিচয় (১৯) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পাশবিক নির্যাতন শেষে শনিবার রাতের যে কোন সময় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরণে ছিল সাদা বেগুনি রঙের কামিজ ও সাদা সালোয়ার। উত্তরা পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর জাকির হোসেন জানান, উত্তরা ৪ নম্বর সেক্টরের ২/এফ নম্বর রোডের ৮ নম্বর বাসার সামনের ড্রেন থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।