শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন আজ

আজ সোমবার গাজীপুরের কাশিমপুর সারাব তেঁতুইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্বোধন হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী মোহাম্মদ নজীব বিন তুন আব্দুল রাজাক এবং জাতির জনক জঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা এ হাসপাতাল ও নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জানা যায়, ৬ দশমিক ১৩ একর জমির উপর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় প্রায় ২১৫ কোটি টাকা ব্যয়ে এ ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ও ৫০ সিটের নার্সিং কলেজটি নির্মাণ করা হয়। বিশেষায়িত এ হাসপাতালে দরিদ্র, নারী, অটিস্টিক শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দেয়া হবে।