শোক সংবাদ

মির্জা সুলতান রাজা মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক মির্জা সুলতান রাজা (৭৫) হূদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর খিলগাঁয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি একবার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতি তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে তার অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন মহত্ রাজনীতিবিদকে হারিয়েছে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। মো. মকবুল হোসেন জেলার স্থানীয় সাপ্তাহিক ‘নরসিংদী’র সময়’ পত্রিকার সম্পাদক এবং দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির শাহ্র বাবা মো. মকবুল হোসেন (৭৫) গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি শহরের বিলাসদীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। নূরজাহান বেগম কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. মতিনের স্ত্রী নূরজাহান বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকালে করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। হাজী আব্দুল মোতালিব কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের শিল্পপতি ও দৈনিক মুক্তখবর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. আব্দুল মতিনের বাবা হাজী আব্দুল মোতালিব (৭৪) গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পাকুন্দিয়া থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী ভুঁইয়া, থানা বিএনপির সভাপতি ও পৌর মেয়র এডভোকেট জালাল উদ্দিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। রাহেলা বেগম দৈনিক বাংলাবাজারের ত্রিশাল প্রতিনিধি মামুনুর রশিদের মা রাহেলা বেগম (৭২) গত শনিবার বার্ধক্যজনিত কারণে ত্রিশাল পৌরসভার ৫ নং ওয়ার্ডের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। নিজ বাড়িতে গতকাল বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এমএ বাকী সিদ্দিকী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ বাকী সিদ্দিকী (৫৫) গতকাল হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।