কুয়ায় গৃহবধূর লাশ

সাভারে নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর পরিত্যক্ত একটি কুয়ার ভেতর থেকে আশা বেগম (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকার বাড়ির পাশে পরিত্যক্ত ওই কুয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ওই গৃহবধূ নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিহত গৃহবধূর স্বামী মাসুদুর রহমান চট্টগ্রামে একটি কোম্পানিতে চাকরি করেন। 

এ ব্যাপারে সাভার থানার ওসি এএফএম সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।