নিবন্ধন পেল বিএনএফ

রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কে শেষ পর্যন্ত নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। দুই একদিনের মধ্যেই এ দলকে নিবন্ধন সনদ দেয়া হচ্ছে। এর আগে দলটির নিবন্ধন দেয়ার বিষয়ে কোন আপত্তি আছে কিনা তা জানতে ৭ দিনের সময় দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করে কমিশন। কিন্তু কোন আপত্তি না আসায় দলটিকে নিবন্ধন দেয়া হচ্ছে। দলটি প্রতীক হিসাবে পাচ্ছে টেলিভিশন।