নিজামীর পক্ষে আবারো যুক্তিতর্ক উপস্থাপনের অনুমতি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪৩
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে আবারো যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেয়া হয়েছে। রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখা সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনার আবেদনের পর ট্রাইব্যুনাল এ সুযোগ দিয়েছে। গতকাল রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ আবেদনটি নিষ্পত্তি করে দুইদিন যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেন।
মোবারককে জেরা
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক স্থানীয় নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১২তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা শ্যামল চৌধুরীকে কাল মঙ্গলবার ফের জেরা করা হবে।