নিশা দেশাইয়ের সংবর্ধনায় বিশিষ্ট জনদের সম্মিলন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৫০
সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সম্মানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল রবিবার সন্ধ্যায় এক সংবর্ধনার আয়োজন করেন। রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী, সরকারি ও বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকগণ যোগ দেন। বিশিষ্টজনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে ওবায়দুল কাদের, ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, এইচটি ইমাম, ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম, ক্যাপ্টেন (অব) তাজুল ইসলাম, মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ এমপি, বিএনপির ড. এ মঈন খান, ড. ওসমান ফারুক, শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির (জাপা) রুহুল আমিন হাওলাদার, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী একে আজাদ, আফতাবউল ইসলাম, লতিফুর রহমান, এ আজিজ খান, সম্পাদক মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, ফাহিম মুন এম, তপন চৌধুরী, জার্মানী, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, কানাডার রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রমুখ।