আজকের রাশিফল

১৯ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ৫ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভবার রবি ও মঙ্গলবার। শুভরত্ন: রুবী ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: প্রাণবন্ত ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। পরিশ্রমী ও উদ্যোগী। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা আছে। নতুন সুযোগ ও চ্যালেঞ্জ গ্রহণে সদা প্রস্তুত। সূক্ষ্ম পর্যবেক্ষণ ও সমালোচনার ক্ষমতা দ্বারা সহজেই অন্যদের প্রভাবিত করতে পারবেন। আবার ব্যঙ্গ-বিদ্রূপেও আপনি দক্ষ। উচ্চাভিলাষী হওয়ায় বলিষ্ঠ ও বেপরোয়া পদক্ষেপ নিতেও দ্বিধা করেন না। অবহেলা কিছুতেই সহ্য করতে পারেন না। শক্তিকে সংহত করতে শিখতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মার্কিন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড, ভারতীয় নেত্রী ইন্দিরা গান্ধী, বিপ্লবী তানিয়া, কেশব চন্দ্র সেন, সাংবাদিক সৈয়দ নাজাত হোসেন, জুডিফস্টার, জিনাত আমান, মাশুক চৌধুরী, দারাসিং । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। ব্যবসায় প্রভাব বিস্তারে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে সাফল্য আশা করতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল থাকবে। লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ভাই-বোনদের কারো সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়িক কাজে বাইরে যেতে হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ কোনো আত্মীয় বা বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রাপ্তি যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিরোধীরা আজ আপনাকে বিব্রত করার চেষ্টা করতে পারে। নিজে সতর্ক থাকার চেষ্টা করুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা হতে পারে। বিবাদে জড়াতে পারেন। আইনী ঝামেলা এড়িয়ে চলতে পাললে ভালো করবেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। প্রয়োজনে বন্ধু বা শুভানুধ্যায়ীদের পরামর্শ নিন। যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কেউ আজ আপনার কোনো ক্ষতি করতে পারে। আর্থিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বিদ্যার্থীদের জন্য সময় ভালো যাবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায় আশানুরূপ সাফল্য নাও আসতে পারে। বাকি বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। কোনো ইন্টারভিউতে অংশ নিতে পারেন। অনুরূপ ক্ষেত্রে ভালোভাবে প্রস্তুতি নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনার শুভানুধ্যায়ী আজ আপনার ব্যবহারে কষ্ট পেতে পারেন। এ ব্যাপারে সতর্ক থাকলে ভালো করবেন। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ভাই-বোনদের কারো জন্য উদ্বিগ্ন হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আপনার নামে অপবাদ রটাতে পারে। কোনো আত্মীয় বা বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শত্রুতা বৃদ্ধি পাবে। কেউ ঈর্ষান্বিত হতে পারে। ব্যয় বৃদ্ধি আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কর্মোপলক্ষে বাইরে যেতে হতে পারে। তবে প্রত্যাশিত সাফল্য নাও আসতে পারে। অপ্রত্যাশিত কোনো ঝামেলা হতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। আর্থিক যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বুদ্ধিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। চিকিত্সক ও আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। একচেটিয়া ব্যবসায়ীদের জন্য দিনটি তেমন শুভ নাও হতে পারে। তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। নতুন উদ্যম সফল হতে পারে।