প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ১৭:৫৯
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
হিমন এডওয়ার্ড গমেজ
শিক্ষক, সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল, ঢাকা
নমুনা প্রশ্ন
সময়:২ঘণ্টা ৩০ মিনিট মান: ১০০
১। সঠিক উত্তরটি খাতা লিখ: ৪০×১=৪০
১। কোথায় পাকিস্তানি বাহিনী আত্নসমর্পণ করে?
ক. জিয়া উদ্যানে খ. টি. এস. সি প্রাঙ্গনে গ. বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘ. রেসকোর্স ময়দানে
২। মুক্তিবাহিনীর উপ-প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. মুহাম্মদ আতাউল গনি ওসমানিখ. এ.কে. খন্দকার
গ. আব্দুর রব ঘ. তাজউদ্দিন আহমেদ
৩। কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল কোন সেক্টরের অন্তর্গত-
ক. ১নং খ. ৮নং গ. ১০নং ঘ. ১১ নং
৪। যৌথবাহিনী গঠন করার প্রায় কত দিন পর বাংলাদেশ স্বাধীন হয়-
ক. ১ মাস খ. ২ মাস গ. ৩ মাস ঘ. ৪ মাস
৫। ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল গঠিত হয়
ক. ১৮৮৫ খ. ১৯১১ গ. ১৯৪৭ ঘ. ১৯৭১
৬। কেন বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে?
ক. স্বরাজ আন্দোলন খ. বঙ্গভঙ্গ
গ. বঙ্গভঙ্গ রদ ঘ. ফকির বিদ্রোহ
৭। কত শতকে নবজাগরণ ঘটে?
ক. আঠার খ. উনিশ গ. বিংশ ঘ. একবিংশ
৮। মুসলমানেদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা রাখেনি কে-
ক. সৈয়দ আহমদ খান খ. আবদুল লতিফ গ. সৈয়দ আমীর আলী ঘ. এ.কে. ফজলুল হক
৯। খোদাই পাথরটি লম্বায়-
ক. ১.৩৫ মিটার খ. ২.৩৫ মিটার গ. ৩.৩৫ মিটার ঘ. ৪.৩৫ মিটার
১০। কোথায় এখনো অনুসন্ধান কাজ চলছে-
ক. পাহাড়পুর খ. ময়নামতি গ. ওয়ারী বটেশ্বর ঘ. মহাস্থানগড়
১১। গিয়াসউদ্দিন আযম শাহের মাজার রয়েছে-
ক.সোনারগাঁ খ. লালবাগ
গ. ময়নামতি ঘ. আহসান মঞ্জিল
১২। কোথায় জাদুঘর নেই-
ক. পাহাড়পুর খ. ময়নামতি গ. ওয়ারী বটেশ্বর ঘ. মহাস্থানগড়
১৩। বর্তমানে আমাদের মোট গমের চাহিদা কত?
ক. ৫ লক্ষ মেট্রিক টন খ. ১০লক্ষ মেট্রিক টন গ. ১৫লক্ষ মেট্রিক টন ঘ.২৫ লক্ষ মেট্রিক টন
১৪। কতসালে শাহজাদা আযম বাংলার সুবেদার ছিলেন-
ক. ১৯৭৮ খ. ১৮৭৮ গ. ১৭৫৮ ঘ. ১৬৭৮
১৫।নিচের কোনটি তৈলবীজ নয়-
ক. অড়হর খ. সরিয়া গ. তিসি ঘ. বাদাম
১৬। নিচের কোন জেলায় চা হয় না?
ক. রংপুর খ. দিনাজপুর গ. পঞ্চগড় ঘ. সিলেট
১৭। WB এর সদর দপ্তর-
ক. নিউইয়র্কে খ. বেলজিয়ামে গ. ওয়াশিংটন ঘ. রোমে
১৮। সুন্দরবন রক্ষায় সহযোগিতা করছে-
ক. UNESCO খ. UNDPগ. WB ঘ.UNICEF
১৯্। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়-
ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র গ. স্পেন ঘ. রাশিয়া
২০। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে-
ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
২১। ওঁরাও দেও বেশিরভাগের ভাষা-
ক. কুড়ুখ খ. কের গ. তোরাই ঘ. মন- খেমে
২২। শুটকী মাছ খেতে পছন্দ করে-
ক. ওঁরাও খ. মণিপুরী গ. গারো ঘ. খাসি
২৩। কচি বাঁশের কোড়ল রান্না করে খায়-
ক. ওরাঁও খ. মণিপুরী গ. গারো ঘ. খাসি
২৪। নারী নির্যাতনের মূল কারণ-
ক. নিন্ম অর্থনৈতিক মর্যাদা খ. নিন্ম সামাজিক মর্যাদা
গ. নিন্ম রাজনৈতিক মর্যাদা ঘ. কুসংস্কার
২৫। নারী শ্রমিকরা কত সালে আটঘন্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করে-
ক. ১৭৫৭ খ. ১৮৪৭ গ. ১৮৫৭ ঘ. ১৮৬৭
২৬। কয়টি বিষয়ে গুরুত্ব দিলে বাংলাদেশের জনসম্পদ উন্নত হবে ও বেকার সমস্যার সমাধান হবে-
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. সাতটি
২৭।নিচের কোনটি শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্ব শর্তের মধ্যে নেই?
ক. শিক্ষা খ. পরিকল্পনা গ. প্রশিক্ষণ ঘ. স্বাস্থ্যসেবা
২৯. যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে প্রতি বছর কত জন লোকের জন্য অতিরিক্ত বাসস্থানের প্রয়োজন-
ক. দুই লক্ষ খ. তিন লক্ষ গ. চার লক্ষ ঘ. পাঁচ লক্ষ
৩০. কীসের সংকট দেশের ভবিষ্যত্ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়-
ক. খাদ্য ও পানীয় খ. খাদ্য
গ. পানীয় ঘ. পানীয় ও পুষ্টি
৩১. সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা হয়-
ক. ১৯০০ খ. ১৯০৫ গ. ১৯১০ ঘ. ১৯১৫
৩২. খরার কারণে হয় না-
ক. জ্বর খ. ডায়রিয়া
গ. হাম ঘ. যক্ষা
৩৩. খরা প্রবণ এলাকা নয়-
ক. পঞ্চগড় খ. দিনাজপুর
গ. রংপুর ঘ. রাজশাহী
৩৪.ভূমিকম্প মোকাবেলায় প্রথম করণীয়-
ক. ছুটাছুটি করা খ. শান্ত থাকা গ. মাঠে আশ্রয় নেওয়া ঘ. বিমের পাশে দাড়ানো
৩৫. নিচের কোনটি সামাজিক সম্পদ-
ক. পার্ক খ. যাদুঘর
গ. চিড়িয়াখানা ঘ. বিদ্যালয়
৩৬. প্রাথমিক চিকিত্সা বাক্সে থাকে না-
ক. টেপ খ. তুলা গ. ভিপি মেশিন ঘ. ব্যান্ডেজ
৩৭. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা-
ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ গ. সহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা
৩৮. অটিজম সমস্যা সমাধান করা যায়-
ক. চিকিত্সায় খ. প্রশিক্ষণ গ. শিক্ষা ঘ. কঠিন আচরণ
৩৯. কোথায় আমরা গণতন্ত্র চর্চা করতে পারি?
ক. বাড়িতে খ. বিদ্যালয়ে গ. খেলার মাঠে ঘ. সকল স্থানে
৪০. কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
২। বাক্যসহ শূন্যস্থানটি পূরণ কর- ১০×১=১০
ক. এক কোটির বেশি মানুষ ভারতে................. হিসেবে আশ্রয় নেয়।
খ. ................. সালে ঢাকায় ভারতীয় মুসলিম লীগ রাজনৈতিক দল আত্নপ্রকাশ করে।
গ. মুঘল শাসকগণ ................. জায়গায় সুন্দর সুন্দর তাবুতে বাস করতেন।
ঘ. তাঁত শিল্প বাংলাদেশের ................. শিল্প।
ঙ. রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন ................. গ্রহণ করে।
চ. রাস্তায় চলার সময় নিয়মগুলো মেনে চলার ................. করতে হবে।
ছ. নিজেদেরকে নিরাপদে রাখার প্রাথমিক দায়িত্ব................. ।
জ. ................. সালে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন।
ঝ. জাতিসংঘ কিছু ................. উদ্দেশ্য অর্জনে লক্ষ্যে গঠিত হয়েছে।
ঞ. বাংলাদেশের ত্রিপুরারা ................. সমাজের অধিকারী।
৩। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: ১০×১=১০
ক. কেন বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে?
খ. খোদাই পাথর লম্বায় ও চওড়ায় কত মিটার?
গ. ময়নামতিতে কোন কোন ধর্মের নিদর্শণ পাওয়া যায়?
ঘ. পাটকে সোনালী আঁঁশ বলা হয় কেন?
ঙ. মানুষের মৌলিক চাহিদা গুলো কী কী?
চ. আমরা কেন সবার অধিকারকে শ্রদ্ধা করা উচিত?
ছ. কেন মেয়ে শিশুকে পরিবারে বোঝা মনে করা হয়?
জ. ওয়াংগালা উত্সব কেন উদযাপিত হয়?
ঝ. সুকুই থুংমুং বলতে কী বুঝ?
ঞ. বাংলাদেশ সেনবাহিনী কোন কোন দেশে কাজ করে সুনাম অর্জন করেছে?
৪। যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও: ৮×৫=৪০
ক. অতিরিক্ত জনসংখ্যার ফলে আমাদের জীবনযাত্রার মানে যে প্রভাব পড়ছে তা পাঁচটি বাক্যে লিখ।
খ. তুমি নিজেকে কীভাবে নিরাপদে রাখতে পার পাঁচ বাক্যে তা বর্ণনা কর।
গ. র্সাক কী? এটি প্রতিষ্ঠার লক্ষ্য বর্ণনা কর।
ঘ. মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত?
ঙ. সমাজের সদস্যদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত কেন?
চ. বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে খরা প্রবণ এলাকা চিহ্নিত কর।
ছ. বাংলাদেশের অর্থনীতিকে শিল্পের অবদান উল্লেখ কর।
জ. মহাস্থানগড়ের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও?
ঝ. পলাশী যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের ফলাফল কী ছিল?
ঞ. আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর।