প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ১৮:০১
বাংলা
মোস্তাফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক : বাংলা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
(বই বহির্ভুত সৃজনশীল অংশ)
নিচের উদ্দীপকটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ কটাক্ষ নিক্ষেপ কর, তাহলেই অনেক হবে। চরিত্রবান, মানুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববোধ করেন।
১। সঠিক উত্তর খাতায় লেখ: ১–৫ = ৫
উপরের অনুচ্ছেদের সাথে নিচের কোন চরণের মিল রয়েছে?
ক) সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা।
খ) সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
গ) সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।
ঘ) নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।
২। অপরকে কেন সুখ দিতে হবে—
ক) নিজ স্বার্থের জন্য খ) লাভবান হওয়ার জন্য
গ) মানুষের কল্যাণের জন্য ঘ) অপরের খারাপের জন্য।
৩। অপরের সাথে আমাদের কেমন কথা বলতে হবে?
ক) ক্ষুদ্র করে খ) নিক্ষেপ করে
গ) অসহায় করে ঘ) মিষ্টি করে
৪। ‘নিক্ষেপ’ শব্দে ‘ক্ষ’ বর্ণটি ভাঙলে আমরা পাই কোন কোন বর্ণ?
ক) হ্+ম খ) ক+খ গ) ক্+ষ ঘ) ক+স
৫। পরের দুঃখকে ঢেকে রাখতে কারা গৌরববোধ করেন?
ক) যারা চরিত্রবান খ) যারা দুঃখ বোঝে গ) যারা সুখ দিতে চাই ঘ) যারা অপরের মধ্যে প্রাণ দেয়
২। নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো।
ক্ষুদ্র ছোট, বৃহত্ নয় এমন
একটুখানি সামান্য, যত্সামান্য
অসহায় সহায়-সম্বলহীন
নিক্ষেপ ছুঁড়ে দেওয়া
মনুষ্যত্ব মানবিক গুণ
অধীর আগ্রহী হওয়া
ক) -------- সম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে এগিয়ে যান।
খ) পথের অসহায় মানুষের দিকে দৃষ্টি ---------- করতে হবে।
গ) আমার কথা তুমি কী --------- শুনবে।
ঘ) যারা আজ ভালো কথা বলে তাদের কথা শুনতে ----- অপেক্ষায় থাকি।
ঙ) অনেকেই আছে যারা খুব ---- হয়েও অনেক বড় হয়েছে।
৩। যুক্তবর্ণগুলো বেঙে ১টি করে শব্দ লেখ ও বাক্য রচনা করো। ১–৫=৫
ন্ন, ম্প, ত্র, ঙ্গ, ষ্ট
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দও।৫–২=১০
ক) অপরের সঙ্গে কেন মিষ্টি করে কথা বলতে হবে?
খ) পরের দুঃখকে ঢেকে রাখার মধ্যে কীভাবে গৌরববোধ করা যায়?