ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির অফিসিয়াল ওয়েবসাইট উন্মুক্ত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ১৯:৫২
বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে কাজ করছে ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি। গুগল ম্যাপ মেকারের সাহায্যে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা এবং রাস্তাঘাট গুগল ম্যাপে তুলে ধরছে এই কমিউনিটি। সম্প্রতি সারাদেশে ম্যাপ আপের মাধ্যমে এই কার্যক্রম আরও বেগবান করে তুলেছে এই সেচ্ছাসেবী কমিউনিটি। অনলাইনে যাতে সবাই সহজেই ম্যাপিং করা শিখতে পারে এবং নিজের আশেপাশের এলাকা ম্যাপে যোগ করতে পারে তার লক্ষ্যে সমপ্রতি কমিউনিটি বাংলা এবং ইংরেজী ভাষায় তাদের অফিসিয়াল ওয়েবসাইট উন্মুক্ত করেছে। http://mappingbd.org ঠিকানায় গিয়ে যে কেউ ম্যাপে বিভিন্ন স্থাপনা যুক্ত করার পদ্ধতি জানতে পারবে এবং কমিউনিটি পরিচালক ও অভিজ্ঞ ম্যাপারদের থেকে সরাসরি সাহায্য নিতে পারবে। এ ছাড়াও কমিউনিটির সাহায্য নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যাপিং কর্মশালার আয়োজনও করতে পারবে।