হাফ ডজন ছবিতে শাহনূর
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২০:০০
নিজের ছবির খরা কাটানোর জন্যই ছোটপর্দায় কাজ শুরু করেছিলেন চিত্রনায়িকা শাহনূর। খুব অল্প সময়েই তাই ছোটপর্দায় অনেক কাজ করে ফেলেন। নিজের এই কাজের পেছনে যুক্তি হলো, ‘যখন দেখলাম তরুণ নির্মাতারা সকলেই ছোটপর্দা থেকেই তাদের চলচ্চিত্রে কাস্ট করতে শুরু করেছে, তখন মনে হলো কেন ঘরে বসে থাকব।’ তবে বর্তমানে আবারও খুব অল্প সময়েই প্রায় হাফ ডজন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। কলকাতার ছবি বাবু রায়ের পর এবার লিটনের পরিচালনায় ‘লাভ এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করছেন তিনি।