পেরেশান

মনির হোসেনের রচনা এবং আরিফ রহমানের পরিচালনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পেরেশান’। এটি প্রতি সপ্তাহের শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাত ১১টায় প্রচার হচ্ছে। এতে অভিনয় করেছেন—মোশাররফ করিম, তৌকীর আহমেদ, মীর সাব্বির, বিজরী বরকতুল্লাহ, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, মনির হোসেন, ম ম মোর্শেদ, কচি খন্দকার, স্বর্ণা, শাহিন খান, হারুন রাশিদ, ইলোরা গহর, শামস সুমন।