‘রাত বিরাতে’ ফেরদৌস আরা

বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’-এর প্রতি পর্বেই হাজির হন শোবিজের জনপ্রিয় একজন তারকা। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি সংগীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজরিত স্থানে ঘুরে বেড়িয়েছেন এবং গেয়েছেন কয়েকটি গান। কবি আসাদ চৌধুরীর উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ‘রাত বিরাতে’র এই পর্বটি।