বাংলাদেশে উইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের সফরসূচী চূড়ান্ত

বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের সফরসূচী চূড়ান্ত করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দু্ই সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ক্যারিবীয় অঞ্চলের যুব দলটি। বাংলাদেশ সফরে মোট সাতটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের সাত ম্যাচের ওয়ানডে সিরিজ হারিয়ে আসে বাংলাদেশ যুব দল। দুই ডিসেম্বর ঢাকায় পৌঁছেই চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে ওয়েস্ট ইন্ডিজ। একদিন বিশ্রামের পর চার ডিসেম্বর বন্দর নগরীতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সফরের প্রথম তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে (আট ও এগারো ডিসেম্বর)। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ওয়েস্ট ইন্ডিজ। ১৪ ডিসেম্বর সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। ১৯ ও ২০ ডিসেম্বর সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব ১৯ দল। এর পরদিনই দেশের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ।