রংপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

রংপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা, স্থানীয় বখাটেদের উত্পাত, ইভটিজিং, যৌন হয়রানি ও চাঁদাবাজিসহ বিভিন্ন দাবিতে গত রবিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাজহাট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজীর শিক্ষার্থীদের উদ্যোগে রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ইন্সটিটিউট ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে ইন্সটিটিউটের প্রায় ৮’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাসুদ রহমান, শিহাব হোসেন, জাকারিয়া ইসলাম, পল্লব, আতোয়ার রহমান, সাব্বির হোসেন, ফারুক আলী, ফয়জল হাসান, রনি মিয়া, পিযুষ কুমার প্রমুখ। বক্তারা ইন্সটিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা নিশ্চিত, স্থানীয় বখাটেদের উত্পাত বন্ধ, ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে ইন্সটিটিউট চত্বরে পুলিশ ফাঁড়ি, সিকিউরিটি গার্ড, নৈশ্য প্রহরির দাবি জানান।