বেড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

পাবনার বেড়া উপজেলার পদ্মা ও যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলে মৌসুমী আবহাওয়া পরিবর্তনের ফলে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি রোগ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এসব রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হলেও হরতালের কারণে ওষুধ স্বল্পতায় রোগীর অভিভাবকরা চরম উত্কণ্ঠায় রয়েছে। মৌসুমী আবহাওয়ার পরিবর্তনের ফলে শিশুদের মাঝে এ রোগ বৃদ্ধি পাচ্ছে। চিকিত্সকরা বলেন বেড়া উপজেলার অধিকাংশ পদ্মা ও যমুনা নদীবেষ্টিত হাওয়ায় মৌসুমী আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এ উপজেলার চরাঞ্চলের মানুষ।