লিবিয়ার গোয়েন্দা উপ প্রধান অপহূত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৫৯
লিবিয়ার উপ-প্রধান গোয়েন্দা কর্মকর্তা মুস্তফা নোয়া অপহূত হয়েছেন বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র। স্থানীয় গণমাধ্যম রবিবার ত্রিপোলি বিমানবন্দরে থেকে নোয়া অপহূত হওয়ার কথা জানিয়েছে। কিন্তু সরকার খবরটি নিশ্চিত করে জানাতে পারেনি। —বিডিনিউজ
একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের গাড়ি পার্কিং-এর জায়গা থেকে নোয়াকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে সে সময় কোনো দেহরক্ষী ছিল না। কিন্তু কে বা কারা তাকে কি কারণে নিয়ে গেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপস্থিতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘট চলার মধ্যে অপহরণের এ ঘটনা ঘটল। গত দুইদিনে ত্রিপোলির বিভিন্ন এলাকায় মিলিশিয়াদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এ ধর্মঘট শুরু হয়।