সংবাদ কণিকা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৫৯
জলবায়ু পরিবর্তনে আশু ব্যবস্থার দাবি
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ান থেকে শিক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে জলবায়ু পরিবর্তন রোদে আশু ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে যুক্তরাজ্যের ‘ডিজাস্টার এমার্জেন্সি কমিটি’ (ডিইসি)। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে দ্বিতীয় সপ্তাহের আলোচনা চলার মাঝে এ দাবি জানানো হল বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যে শিল্পকর্ম চুরি বাড়ছে
ইত্তেফাক ডেস্ক
যুক্তরাজ্যে সংগঠিত অপরাধচক্রগুলোর মূল্যবান চিত্র ও শিল্পকর্ম চুরির প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। পরিসংখ্যানে দেখা গেছে, বছরে চুরি হচ্ছে ৩০ কোটিরও বেশি পাউন্ড মূল্যে শিল্পকর্ম। মাদক ব্যবসা সংক্রান্ত অপরাধের পর এ অপরাধটিই বেশি হচ্ছে। সোমবার প্রকাশিতব্য এ পুলিশ প্রতিবেদনে একথা বলা হয়েছে। যুক্তরাজ্যের প্রধান পুলিশ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন ‘এসিপিও’ বলেছে, সংগঠিত অপরাধচক্রগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তহবিল যোগানোর জন্য জাদুঘর, লাইব্রেরি এবং আর্কাইভে রাখা শিল্পকর্মের দিকে নজর দিচ্ছে বেশি। অপরাধীরা এসব শিল্পকর্ম চুরি করে পরে বিদেশে পাচার করে দেয় বলে জানিয়েছেন তদন্তকারীরা।
চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও ছয় বিশ্বশক্তি
ইরান ও ছয় বিশ্বশক্তি তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার মতো প্রাথমিক একটি চুক্তির খুব কাছাকাছি আছে এবং এত “ভালো সুযোগ” পাশ কাটিয়ে যাওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাভরভ। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল তসেন্ত’কে দেয়া এক সাক্ষাত্ ল্যাভরভ এসব মন্ত্রব্য করেন। ইরানের সঙ্গে আলোচনায় একটি চুক্তিতে উপনীত হওয়া যাবে বলে আশা করছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান, বিশ্বের শীর্ষ শক্তিধর এই ছয়টি রাষ্ট্র।