ডাক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ

আমরা ঢাকা শহরে কর্মরত পোশাকপ্রাপ্য ডাক কর্মচারীরা নিয়ম অনুযায়ী প্রাপ্য ইউনিফর্ম নিয়মিত পাই না। অনিয়মিতভাবে যে ইউনিফর্ম দেওয়া হয় তার মান অত্যন্ত নিম্ন। ইউনিফর্মের জন্য সরকারি বরাদ্দ গ্রহণের সময় যে রকম কাপড় নমুনা হিসাবে উপস্থাপন করা হয় সেই মানের কাপড়ের পোশাক আমরা কোনো সময় পাইনি। ডাক বিভাগে কর্মচারীদের পোশাকের কাপড় ক্রয় ও ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে সরকারের ক্রয় নীতিমালা তথা পাবলিক প্রকিউরমেন্ট রুলস মানা হয় না। ক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের কমিটিতে না রেখে সার্ভিস ইউনিয়নের অনভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ক্রয় কমিটি গঠন করে সরকারি আইনকে অবজ্ঞা করা হচ্ছে। এ কারণে আমরা ডাক বিভাগের কর্মচারীরা পরিধানযোগ্য পোশাক পাচ্ছি না। বিষয়টির প্রতি ডাক মন্ত্রণালয় ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনৈক ভুক্তভোগী