শুরু হয়ে গেছে পাখি শিকার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২১:০৪
গুরুদাসপুর (নাটোর): অতিথি পাখি নিধন নিষিদ্ধ হলেও তা মানছে না এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। পাখি নিধন অব্যাহত আছে চলনবিলে। প্রতি রাতে বিষ টোপ দিয়ে অথবা ফাঁদ পেতে এসব পাখি শিকার করা হচ্ছে। সকালে শিকার করা পাখি প্রকাশ্যে ফেরি করে বিক্রি করা হচ্ছে চলনবিলের হাট-বাজারে। দুদিন আগে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে উপরের ছবিটি তুলেছেন ইত্তেফাকের গুরুদাসপুর সংবাদদাতা মো. রাশিদুল ইসলাম