মিরপুরে দুস্থ শিক্ষার্থীদের সমাজ কল্যাণ সমিতির সাহায্য প্রদান

মিরপুর মধ্য পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে গত শনিবার দুস্থ, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য প্রদান করা হয়েছে। পরে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি-জেপির যুগ্ম মহাসচিব, জাতীয় যুব সংহতির সভাপতি ও এমএ কাইয়ুম হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমএ কাইয়ুম। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা একেএ ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মোঃ আমির উদ্দিন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ কাওসার, বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান, জাসদের কেন্দ্রীয় নেতা মোঃ শাজাহান, হাফেজ মোঃ হানিফ, হাফেজ মোঃ আলতাফ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনম নাজমুল হোসেন। সভায় এমএ কাইয়ুম সমাজ কল্যাণ সমিতির দুস্থ তহবিল থেকে গরিব, দুস্থ, অসহায় মানুষ ও এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে লক্ষাধিক টাকা বিতরণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি