আমেরিকায় কারাতেকারের স্বর্ণ জয়

বাংলাদেশে অনুষ্ঠিত গত এসএ গেমসে কারাতে ইভেন্টে স্বর্ণ জয়ী কারাতেকার সৈয়দ নূরুজ্জামান এবার দেশের বাইরেও সোনা জয়ের অনন্য কৃতিত্ব দেখালেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউএস ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশীপে পুরুষদের একক কারাতে চ্যাম্পিয়ন হয়ে সোনা জেতেন বাংলাদেশের নূরুজ্জামান। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুজ্জামান জানান, দেশের জন্য সোনা জিততে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। ক্রিকেট ফুটবলের মতো সরকার যদি কারাতেকে আরো বেশি পৃষ্ঠপোষকতা করে তাহলে এই খেলায়ও অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে। যারা দেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করবে। নূরুজ্জামানের বড় ভাই এসএম রিয়াল রোমান এ কথা জানান।