শোক সংবাদ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২১:৪৫
ডা. মোয়াজ্জেম হোসেন
প্রবীণ চিকিত্সক ও নোয়াখালী-২ আসন সেনবাগ থেকে নির্বাচিত সাবেক এমপি ডা. মোয়াজ্জেম হোসেন (৮৫) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে স্পিকার ও ডেপুটি স্পিকার বলেন, ডা. কে এম হোসেনের মৃত্যুতে দেশ একজন রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
রহিমা বেগম
সিরাজগঞ্জের তাড়াশের দৈনিক ইত্তেফাকের চলনবিল সংবাদদাতা রুহুল আমিনের মা সমাজসেবিকা রহিমা বেগম (৮৫) গত রবিবার হূদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তাড়াশে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .. .রাজিউন)। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, ৩ ভাই ও ৫ বোন রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার, তাড়াশ রিপোর্টার্স ইউনটি, তাড়াশ প্রেসক্লাব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
জমির উদ্দিন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু সুলতানের বাবা আলহাজ্ব জমির উদ্দিন (৯০) গত রবিবার পশ্চিম কালুগাঁওয়ের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নাল্লিল¬াহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।